বনানীতে অভিযান এক প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে বনানী এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান শেষে এ দণ্ড দেওয়া হয়।
র্যা ব জানিয়েছে, কোনো প্রকার ড্রাগ লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ান বিভিন্ন ওষুধ বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যা ব-২-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কে-ভিটা ক্যাপসুল, কে-ভিগো, কে-সিড, কে-জেস, কে-আরটিল নামের অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বাণিজ্য উন্নয়ন ব্যবস্থাপক রেজাউল করিম (৩২) এবং বিজ্ঞাপন কর্মকর্তা শিমুল কুন্ডুকে (২৭) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিচার করা হয়।