বনানীতে অস্ত্র, মাদক ও বন্য প্রাণীর চামড়াসহ আটক পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে অস্ত্র, পেট্রলবোমা, মাদক, বন্য প্রাণীর চামড়াসহ পাঁচজনকে পুলিশ আটক করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির জানান, প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
আজ রোববার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাড়ি থেকে এদের আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে পাঁচটি বিদেশি পিস্তল, দুটি এয়ারগান, চারটি পেট্রলবোমা, বিপুলসংখ্যক ছুরি, দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়। একই বাড়ি থেকে একটি বাঘের চামড়া, দুটি ভল্লুকের, একটি কুমিরের ও একটি হরিণের চামড়া আটক করা হয়।