বনানীতে এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীতে সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে তমিজ উদ্দিন আকন্দ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি বনানী এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী ছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এমতিয়াজুর রহমান বলেন, বনানী ২৭ নম্বর সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে। সকালে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তমিজ উদ্দিনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।