বনানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে উড়ালসেতুর পাশের ফুটপাত থেকে গতকাল বৃহস্পতিবার রাতে রেজাউল করিম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় গুরুতর জখম ছিল।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী জানান, বনানীর উড়ালসেতুর পশ্চিম পাশের ফুটপাত থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে অচেতন রেজাউল করিমকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর রেজাউল করিমের মৃত্যুর কারণ জানা যাবে।
রেজাউল করিমের চাচাতো ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন রেজাউল। উত্তরার একটি বাসায় থাকতেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে।