বনানীতে গা ঘেঁষে দুটি ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে একটি বাণিজ্যিক বহুতল ভবনের সঙ্গে আরেকটি ভবন প্রায় গায়ে গায়ে লেগে আছে। গতকাল ভূমিকম্পের পর স্থানীয় লোকজনের কাছে বিষয়টি ধরা পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাজউক বলেছে, আহমেদ টাওয়ার ও ফারুক টাওয়ার হেলানো থাকলেও ঝুঁকিপূর্ণ নয়। ভবন দুটি হেলে পড়েছে কি না, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।