বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী ১১ নম্বর রোডে আজ বৃহস্পতিবার বিকেলে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় মিঠু আচার্য্য (৫০)। তিনি বনানীর মাসুদ গ্রুপের এলইডি টেলিভিশনের মার্কেটিং ম্যানেজার ছিলেন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের পূর্বহাটি গ্রামে। তিনি ঢাকার পূর্ব কাজীপাড়া এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে বনানীর ১১ নম্বর রোডে ফুটপাথের ওপর দাঁড়িয়ে ছিলেন মৃত্যুঞ্জয়। এ সময় একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।