বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী থানা এলাকায় আজ শনিবার সকালে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বনানীর কাকলী এলাকায় একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৩০ বছরের মতো। পরনে ছিল কালো প্যান্ট ও হাফহাতার শার্ট।