বনানীতে চার খাবার দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে ভেজাল খাবার তৈরি এবং কোম্পানির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পানির বোতল বিক্রির দায়ে খাবারের চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পোড়া ভোজ্যতেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে স্নো বল অ্যান্ড ক্যাফেকে ৩০ হাজার টাকা এবং রোল এক্সপ্রেস কফিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফ্রিজে একই সঙ্গে কাঁচা ও রান্না করা মাংস রাখার কারণে গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ফ্রোজেন হট চকলেট পাউডার রেখে পরিবেশন করার অভিযোগে ফুড চায়না এশিয়া লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।