বনানীতে চিরনিদ্রায় কাটর্ুনিস্ট তারিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাটর্ুনিস্ট, ব্লগার ও নাট্যনির্দেশক তারিকুল ইসলাম শান্তর (৩৯) মরদেহ গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শান্তর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শাহবাগের আন্দোলনকারী, নাট্যজন, ব্লগারসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গত সোমবার সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়ার রেলগেট মসজিদে।