বনানীতে ছিনতাই হওয়া ডিম টঙ্গীতে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে ছিনতাই হওয়া ৭০ হাজার ডিম গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে আউচপাড়ার আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর ডিম ভান্ডার থেকে পুলিশ ডিমগুলো উদ্ধার করে। একই সঙ্গে ওই ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের সখীপুর এলাকা থেকে ৭৬ হাজার ডিমভর্তি একটি গাড়ি ঢাকার কাপ্তানবাজারের একটি আড়তের উদ্দেশে ছেড়ে যায়। গাড়িটি বনানী এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী গাড়িটির গতি রোধ করে। তারা অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যবসায়ীদের হাত ও চোখ বেঁধে ফেলে। পরে তাঁদের পিটিয়ে আহত করে গাড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।