বনানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী রেলস্টেশনের কাছে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তাঁর বয়স ৪০ বছর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কমলাপুর রেলস্টেশনের জিআরপি থানার উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলামের ভাষ্য, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির লাশ খণ্ডবিখণ্ড হয়ে যায়। বেলা দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।