বনানীতে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গতকাল মঙ্গলবার বিকেলে মো. শাহারুল (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গুরুতর অবস্থায় বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বনানীর ২৩-এ নম্বর সড়কে নির্মাণাধীন ভবনের চারপাশে নিরাপত্তা জালের সঙ্গে পাইপ লাগানোর কাজ করিছলেন শাহারুল। বেলা পৌনে তিনটার দিকে আনুমানিক তৃতীয় তলা পর্যন্ত উচ্চতা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আঘাত পান। পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, শাহারুলের বুকের বাঁ পাশে কালচে দাগ ও মাথার পেছনে ফোলা রয়েছে। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের উলিপুরে।
গতকাল রাত নয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।