বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বেলা ২টা ৪০ মিনিটে ‘বসতি হরাইজন টাওয়ার’-এর বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। পরে বেলা ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভবনের নবম তলা থেকে উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বসতি হরাইজন টাওয়ার একটি বাণিজ্যিক ভবন। এখানে বেশ কিছু অফিস আছে। আগুন লাগার ঘটনায় যাঁরা আটকা পড়েন, তাঁদের বেশির ভাগই বের হয়ে আসেন।

আরও পড়ুন: