বনানীতে বহুতল ভবনের বেসমেন্টে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে ‘বসতি হরাইজন টাওয়ারে’র বেসমেন্টে আগুন লেগেছে। আজ সোমবার বেলা দুইটার পর এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বসতি হরাইজন টাওয়ার একটি বাণিজ্যিক ভবন। এখানে বেশ কিছু অফিস আছে। ইতিমধ্যে যারা আটকা পড়েছিল, তাদের বেশির ভাগই বের হয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।