বনানীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী উড়ালসেতু থেকে গতকাল বৃহস্পতিবার রাতে রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

বনানী থানার উপপরিদর্শক গোলাম রব্বানী জানান, বনানীতে উড়ালসেতুর পশ্চিম পাশে ফুটপাতের ওপর বুধবার রাত সাড়ে ১১টার দিকে রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর রেজাউল করিমের মৃত্যুর কারণ জানা যাবে।
রেজাউল করিমের চাচাতো ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন রেজাউল। উত্তরার একটি বাসায় তিনি বসবাস করতেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে।