বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে আজ রোববার সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
বনানীর আর্মি স্টেডিয়ামের সামনের সড়ক থেকে সকাল আটটার দিকে পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান প্রথম আলোকে জানান, রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। তাঁর পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা উঠে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মারা যান তিনি। লাশটি উদ্ধার করে প্রথমে বনানী থানায় নেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।