বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন মো. আরিফ, মিজানুর রহমান ও শামীম। তাঁদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজন মারা যান। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।