বনানীর দুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-বনানী এলাকায় সড়ক, ফুটপাত ও পয়োনিষ্কাশন লাইন উন্নয়নের কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কাজের ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে এই এলাকায় জনদুর্ভোগ এখন চরমে। বিশেষ করে বনানী ১১ নম্বর সড়ক এলাকার বাসিন্দাদের বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজ শুক্রবার বনানীর ১১ নম্বর সড়ক থেকে ছবিগুলো তুলেছেন আবদুস সালাম।

দুর্ঘটনার ঝুঁকি নিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকছেন এক বিদেশিনী।

সড়কের ওপর ফেলে রাখা হচ্ছে কাদা, বর্জ্য, ইট ও সুরকি।

ফুটপাতগুলো বন্ধ। তাই বাধ্য হয়ে পথচারীদের সড়কে নেমে পড়তে হচ্ছে।

গাড়ি চলাচলের জন্য কাটা ফুটপাতের ওপর বসানো হয়েছে লোহার পাত।

কাদা-ময়লার মধ্য দিয়েই প্রতিদিন পথচারীরা চলাচল করছেন।

নোংরা পানিতে সড়ক সয়লাব।