বনানীর হরাইজনে সাব-স্টেশন ছিল না: পবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর হরাইজন বসতিতে অগ্নিকাণ্ডের স্থান গতকাল বুধবার পরিদর্শন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)৷ গতকাল পবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার গাড়ি ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত লিফটের হাইড্রলিক সিস্টেম বিস্ফোরিত হয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতের মূল সংযোগ বোর্ডে আগুন লাগে। অথচ বিদ্যুতের মূল সংযোগের জন্য সাব-স্টেশন থাকা অত্যাবশ্যক। কিন্তু এই ভবনে কোনো সাব-স্টেশন ছিল না৷ বিদ্যুতের মূল সংযোগ বোর্ড দেয়ালের সঙ্গে লাগানো ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে জরুরি নির্গমনব্যবস্থা গড়ে তুলতে হবে৷ পাশাপাশি আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে এবং প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে। পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহানের নেতৃত্বে সহসম্পাদক শাহীন আজিজ, সদস্য ক্যামেলিয়া চৌধুরী, মাসুম হোসেন, মো. ইব্রাহিম, প্রোগ্রাম অফিসার তানভির মাসুম এই পরিদর্শন করেন৷ বিজ্ঞপ্তি