বনায়নের ৬২টি গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের জেলা সদরের দারোয়ানীর পিলার এলাকায় গতকাল বৃহস্পতিবার দিনের বেলা সামাজিক বনায়নের ৬২টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ও বনকর্মীরা অভিযান চালিয়ে ১৫-২০টি গাছের অংশবিশেষ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ওই সড়কে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাঁদের সরবরাহ লাইনের নিচের কিছু গাছের ডালপালা অপসারণ করে চলে যান। এরপর বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় চড়াইখোলা ও সংগলসী এলাকার বেশ কিছু নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে রাস্তার ধারের নিম, সেগুন, ইউকেলিপটাস, একাশিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নিয়ে যান।সংগলসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’নীলফামারী বন বিভাগের এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।