বনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অন্তর্ভুক্ত কালাছড়া বন বিটের সংরক্ষিত বনের বেলটিলা নামক স্থানে অগ্নিকাণ্ডে প্রায় দুই একর বন পুড়ে গেছে। এতে বনের প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা গাছগাছালি পুড়ে গেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ বনে আকস্মিকভাবে আগুন লাগে। স্থানীয় ব্যক্তিরা জানান, হঠাৎ করেই সংরক্ষিত বনের বেলটিলা এলাকায় আগুন জ্বলতে দেখে তাঁরা বন বিভাগে খবর দেন। পরে বনগ্রামবাসী (ফরেস্ট ভিলেজার) ও বনকর্মীরা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। কালাছড়া বন বিট কর্মকর্তা মোশারফ হোসেন বনে আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও এর কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।