বনের অজগর ফিরল বনে
বন ছেড়ে আবারও লোকালয়ে এল অজগর। মিরসরাই উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের লোকজন কড়ইগাছের ৩০ ফুট ওপর থেকে সাপটি ধরে আটকে ফেলে।খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গত সোমবার রাতে সাপটি উদ্ধার করে বনে ছেড়ে দেন।মৌলভীবাজারে গত সোমবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাঁচার ভেতরে বন্দী অজগর পুরো দেহ গুটিয়ে রেখেছে। মাঝেমধ্যে মাথা উঁচু করে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কালোর মধ্যে ধূসর সোনালি রঙের আবরণ। সাপটির ওজন ১৫ কেজি। দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।সিএনজি অটোরিকশাচালক মোশাররফ হোসেন জানান, গত সোমবার সকাল ১০টায় বৃন্দাবনপুর গ্রামের নুরুজ্জামানের বাড়িতে কড়ইগাছের প্রায় ৩০ ফুট ওপরে সাপটি প্রথমে দেখতে পান প্রবাসী ফারুকের স্ত্রী হাসিনা আক্তার। এরপর এলাকার ইউসুফ, পারভেজ, কামাল, খোকন, নাজমুলকে নিয়ে সাপটি ধরে জালবন্দী করেন মোশাররফ। অজগরটিকে একটি খাঁচায় বন্দী করে মৌলভীবাজারে রাখলে সেটিকে দেখতে আশপাশের অনেক মানুষের ভিড় জমে।