বনের অজগর ফিরে গেল বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া গ্রামের ধানখেত থেকে ধরা পড়া একটি অজগর গত মঙ্গলবার বিকেলে পাহাড়ি বনে অবমুক্ত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার একটি ধানখেতে সুজিত সিংহ নামের এক যুবক মাঝারি আকারের একটি অজগর দেখতে পান। তিনি সাপটিকে বস্তায় ভরে মিরসরাই সদরে নিয়ে যান।খবর পেয়ে মিরসরাই বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে। বিকেলে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অজগরটি মিরসরাইয়ের গোভানিয়া বন বিটের আওতাধীন পাহাড়ে অবমুক্ত করা হয়। মিরসরাই রেঞ্জ কর্মকর্তা সৈয়দ শাহজাদা বলেন, অজগরটি ছিল প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই প্রাণীর অবদান রয়েছে। তাই এটিকে গোভানিয়া বিট এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।