বনের অজগর বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের লোকালয়ে ধরা পড়েছে প্রায় ২০ ফুট লম্বা একটি অজগর। গতকাল বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের একটি ধানখেত থেকে অজগরটি ধরা হয়।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, জয়নাল আবেদীন নামের একজন কৃষক জমি দেখতে গিয়ে অজগরটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন অজগরটি ধরে একটি বস্তায় ভরে জোরারগঞ্জ বন বিট কার্যালয়ে জানান।
জোরারগঞ্জ বন বিটের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, অগজরটি সোনাপাহাড় বনে অবমুক্ত করা হয়েছে।