বনের জায়গায় পাথর-কয়লার ‘ডাম্পিং ইয়ার্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কে গোয়াইনঘাট উপজেলার তামাবিল শুল্ক স্টেশন এলাকার আশপাশে বন বিভাগ এবং সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে তা ব্যবহার করা হচ্ছে কয়লা ও পাথর স্তূপ করে রাখার স্থান (ডাম্পিং ইয়ার্ড) হিসেবে। কোথাও কোথাও ডাম্পিং ইয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য বনের গাছও কাটা হচ্ছে।সীমান্ত থেকে বাংলাদেশের সর্বোচ্চ ৭৫০ মিটার ভেতর পর্যন্ত ভারতীয় কয়লা ও পাথরবাহী ট্রাক প্রবেশের নিয়ম থাকলেও ওই সীমারেখা অতিক্রম করে প্রায় এক হাজার মিটার ভেতরে প্রবেশ করে পাথর-কয়লা ওঠানো-নামানো (লোড-আনলোড) হচ্ছে। এবং সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সওজ ও বন বিভাগের জায়গায় তা স্তূপ করে রাখা হচ্ছে। এসব পাথর-কয়লা ওঠানো-নামানোর সময় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকেরাসহ স্থানীয় বাসিন্দারা।বন বিভাগের জাফলং বিট কর্মকর্তা আমজাদ হোসেন জানান, বন বিভাগের পক্ষ থেকে তাঁদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। তাঁরা ওই সময়ের মধ্যে বন বিভাগের জায়গা থেকে তাদের কয়লা ও পাথর সরিয়ে না নিলে ব্যবস্থা নেওয়া হবে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।