বনের হরিণ লোকালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণ গত শুক্রবার লোকালয়ে চলে আসে। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। জোয়ারের উচ্চতা বেশি হওয়ায় হরিণটি লোকালয়ে চলে আসে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, গত বছরের তুলনায় এবার জোয়ারের পানির চাপ ও উচ্চতা বেশি। বেশ কিছুদিন ধরে জোয়ারের পানিতে হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল ডুবে যাচ্ছে। জোয়ারের পানির হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে হরিণটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।
হরিণঘাটা বন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ (শনিবার) বিকেলে হরিণটিকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করার কথা রয়েছে।