বন্ড কার্যক্রম বিষয়ে কমিটি গঠনের প্রস্তাব দিল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের বন্ড কার্যক্রম দ্রুততার সঙ্গে পরিচালিত করতে সুপারিশ ও নীতিমালা প্রণয়নের জন্য একটি কার্যকর কমিটি গঠনের প্রস্তাব করেছেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদে কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে সভায় যুগ্ম কমিশনার রাশেদুল আলম ও সহকারী কমিশনার আবুল কাশেম উপস্থিত ছিলেন। এ সময় বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, সাবেক পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।