বন্দর উপজেলায় চরের মাটি কাটার সময় তিনজনকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেশ্বরী মৌজায় শীতলক্ষ্যার তীরে চরের মাটি কাটার সময় গতকাল সোমবার গ্রামবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিদের নাম শহিদুল, জাকির ও ফুল চান। এঁদের মধ্যে শহিদুল স্থানীয় ইজারাদার চান মিয়ার ভাগনে। গ্রামবাসী সূত্র জানায়, কয়েক দিন পুলিশের অভিযানের পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ রাখার পর চান মিয়ার লোকজন সম্প্রতি আবার চর ধলেশ্বরীর মাটি কাটা শুরু করে। এলাকার শত শত মানুষ গতকাল একত্রিত হয়ে চরের মাটি কাটার কাজে বাধা দেয় ও তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।গ্রামবাসীর হাতে আটক তিনজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।