প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বড় পোল এলাকায় বন্দরের মালিকানাধীন জমি থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার মধ্যে ছিল দোকান ও গ্যারেজ। অবৈধ দখলদারদের ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় প্রায় বন্দরের ৫০ শতক জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। এই জমির
বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।