প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি গভীর নিম্নচাপ গতকাল বুধবার রাতে মিয়ানমার ও তৎসংলগ্ন উপকূল অতিক্রম করেছে। গতকাল সকাল নয়টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছিল। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।