বন্দর চ্যানেলের কাছে পণ্যবোঝাই জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর কাফকো জেটির সামনে চট্টগ্রাম বন্দর চ্যানেলের (নৌ-চলাচলের পথ) কাছাকাছি বিলেট বোঝাই ‘হ্যাং গ্যাং-২’ নামে একটি ‘ওপেন ডেক বার্জ’ বা ছোট জাহাজ ডুবেছে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, জাহাজটি কাফকো জেটির সামনে চ্যানেলের কাছাকাছি অংশে ডুবেছে। তবে এই জাহাজডুবির কারণে চ্যানেলে সমুদ্রগামী জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত হয়নি। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ এমভি টর্ম ডাইনামিক থেকে এক হাজার ৪৭৫ টন বিলেট (রড তৈরির কাঁচামাল) বোঝাই করে গতকাল সকালে জাহাজটি বন্দর জেটিতে আসছিল। হঠাৎ জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করে ধীরে ধীরে ডুবে যায়। ডুবে যাওয়ার আগে জাহাজটির চালক এটিকে কাফকো জেটির কাছাকাছি নিয়ে আসেন।