বন্দর ব্যবহারকারী ফোরামের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান-শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বন্দর ব্যবহারকারী ফোরাম। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে এক মতবিনিময় সভায় ফোরামের নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন। সভায় শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএসহ ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, নৌযান-শ্রমিকদের কর্মবিরতির কারণে ১২ দিন ধরে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও উৎপাদনশীলতায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। বিদেশি বড় জাহাজ থেকে পণ্য খালাস না হওয়ায় ক্ষতিপূরণ দিচ্ছেন আমদানি-কারকেরা। বিষয়টি দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় সহসভাপতি মো. নুরুন নেওয়াজ, চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত প্রমুখ বক্তব্য দেন।