বন্দরনগরে জলাবদ্ধতা
টানা বৃষ্টিতে বন্দর নগর চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের যাত্রীদের। ছবিগুলো আজকের (২৪ জুলাই, ২০১৫)।

কাদাজল মাড়িয়েই চলছে কাঁচাবাজারের কেনাকাটা। ছবিটি চট্টগ্রাম নগরের চকবাজার থানার ধনিয়ার পোল এলাকা থেকে তোলা।

লেপ তোশকের দোকানে ঢুকে পড়েছে পানি। ছবিটি চকবাজার থানার ডিসি রোড থেকে তোলা।

জলাবদ্ধ সড়কে বিকল হয়ে পড়া সিএনজিচালিত অটোরিকশা চালু করার চেষ্টা চলছে শিশুদের। ছবিটি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা।

চায়ের দোকানে পানি। ক্রেতা নেই। দোকানি নিজেই চা বানিয়ে খাচ্ছেন। ছবিটি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা।

জলমগ্ন রাজপথকে দিব্যি ফুটবল মাঠ বানিয়ে ফেলেছে ওরা। ছবিটি নগরের আগ্রাবাদ এলাকা থেকে তোলা।

পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতেও। ছবিটি নগরের আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন এলাকা থেকে তোলা।

চকবাজার থানার ডিসি রোড এলাকা তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। দুর্ভোগে বাসিন্দারা।