বন্দরে অগ্নিকাণ্ডে আটটি গুদামের তুলা পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে আগুনে আটটি গুদামের বিপুল পরিমাণ তুলা পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আগুন নেভাতে গিয়ে আতাবর মিয়া নামের একজন আহত হয়েছেন। তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, বেলা দেড়টার দিকে কুড়িপাড়া এলাকার আবদুর রহিম, আলী হোসেন, দেলোয়ার হোসেন ও নুরুল হকের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।