বন্দরে একই স্থানে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে একই স্থানে, একই সময়ে উপজেলা বিএনপির পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জানা গেছে, শুক্রবার বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজি নুরুদ্দিনের নেতৃত্বাধীন সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলনকে বিশেষ অতিথি, কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারকে প্রধান বক্তা করা হয়। অন্যদিকে একই স্থানে থানা বিএনপির অপর একটি অংশের নেতা ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমানের সমর্থিত নেতা-কর্মীরা সমাবেশ আহ্বান করেন। এ নিয়ে এলাকায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজি নুরুদ্দিন জানান, আতাউর রহমান থানা বিএনপির কেউ নন। পরিবেশ অস্থিতিশীল করার জন্যই আতাউর ও তাঁর পক্ষ পাল্টা সমাবেশ আহ্বান করেছে।আতাউর রহমান জানান, তিনিসহ স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মীই জানেন না, আগামীকাল (আজ) মওদুদ আহমদ আসবেন। এ সভায় স্থানীয় সাবেক সাংসদ আবুল কালামসহ অনেক জ্যেষ্ঠ নেতাকে অবজ্ঞা করা হয়েছে।জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, সরকারি দলের মদদপুষ্ট একটি মহল সমাবেশ বানচালের চেষ্টা করছে। যেকোনো মূল্যে সমাবেশ হবে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুই পক্ষ একই জায়গায় সমাবেশ ডাকায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।