বন্দরে ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। ফলে দেশের দুটি সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।