বন্দরে দলিল লেখককে কুপিয়ে ৬৭ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে ইস্ট টাউন ডেভেলপমেন্ট আবাসন এলাকায় গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এক দলিল লেখককে কুপিয়ে ৬৭ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে গেছে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দলিল লেখক মঞ্জুর হোসেন জানান, বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তাঁর পথ রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর সঙ্গে থাকা ৬৭ হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।