বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রের নিচে চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম বেলায়েত হোসেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে কাজ করার সময় কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র স্ট্র্যাডল ক্যারিয়ারে চাপায় দুই পা গুরুতর জখম হয় বেলায়েতের। দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।