বন্দরে দুর্ঘটনায় বিদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে গতকাল শুক্রবার ভোরে জাহাজের ক্রেন থেকে পড়ে একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন।
নিহত আবদুর রহিম এমভি মারিকানা নামের একটি জাহাজের কর্মী।
এমভি মারিকানার দেশীয় এজেন্ট সারাত শিপিং এজেন্টের ব্যবস্থাপক শাহ আলম জানান, জাহাজের ক্রেন পরিচালনার সময় নিচে পড়ে যান আবদুর রহিম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে আনার পর রহিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ সেপ্টেম্বর ইস্পাতের কয়েল নিয়ে ভারতের বিশাখাপত্তনম বন্দর থেকে চট্টগ্রামে আসে এমভি মারিকানা।