বন্দরে দুর্ঘটনায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে ক্রেনের নিচে পড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্র জানায়, নিহত শ্রমিক নিজাম উদ্দিনের (৩০) বাড়ি লক্ষ্মীপুরের চরমনসা এলাকায়। তিনি বন্দরে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত ক্রিসেন্ট টার্নার নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মী।
বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা শামসুদ্দিন পারভেজ প্রথম আলোকে বলেন, সকালে পণ্য ওঠানো-নামানোর একটি ক্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান নিজাম। বন্দরের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজামের পরিবারের সদস্যরা সন্ধ্যায় লাশ গ্রামের বাড়ি নিয়ে গেছেন।