বন্দরে নিখোঁজ যুবকের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল বুধবার হারুন-অর-রশিদ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে বন্দর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। লাশ উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত হারুন বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের কাইটাখালী এলাকার আমির হোসেনের ছেলে।আমির হোসেন জানান, গত শনিবার রাত নয়টার দিকে হারুনকে তাঁর বন্ধু বাপ্পি ও মিশেল বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় তিনি সোমবার বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, ওই বন্ধুরাই তাঁকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।