বন্দরে নৈশপ্রহরী হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নৈশপ্রহরী নুরু মিয়া হত্যার ঘটনায় গতকাল শুক্রবার ঢাকার জুরাইন থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে সিএনজিচালিত চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাহাদুর (৪২), আমির (৩৫), কবির (২৮) ও রাকিব (৪০)।বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা জানান, গত ২৯ জুন রাতে বন্দরের চানপুর এলাকায় নৈশপ্রহরী নুরু মিয়াকে খুন করে একটি গ্যারেজ থেকে তিনটি অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ মদনপুর থেকে রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনজনকে গ্রেপ্তার করা হয়।