বন্দরে পণ্য চুরির চেষ্টা, একজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার থেকে পণ্য চুরির চেষ্টার অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল রোববার বন্দরের নির্বাহী হাকিম অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল বেলা দুইটায় মো. সবুজ নামের এক ব্যক্তি বিনা অনুমতিতে বন্দর ইয়ার্ডে প্রবেশ করেন। এ সময় বন্দরের একটি কনটেইনার থেকে পণ্য চুরির চেষ্টায় সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।