বন্দরে পারটেক্সের কারখানার আগুন পুরো নেভেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর হরিপুর এলাকায় পারটেক্স গ্রুপের মালিকানাধীন স্টার পার্টিকেল বোর্ড মিলের গুদামের আগুন গতকাল বুধবার ভোরে নেভানো হয়েছে। তবে ছাইয়ের নিচে চাপা পড়া আগুন এখনো জ্বলছে এবং তা থেকে ধোঁয়া বের হচ্ছে।স্টার পার্টিকেল বোর্ড মিলের পরিচালক (প্রশাসন) কামরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে আগুন বেড়ে গিয়েছিল। এ সময় আগুনের লেলিহান শিখা ৩০-৪০ ফুট ওপরে উঠে যায়। দ্রুত দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখনো গুদামে ছাইয়ের আগুন জ্বলছে।