বন্দরে লুডু খেলা নিয়ে মারধরে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ার জের ধরে মারধরে গোলাম ফারুক (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার বিবিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোলাম ফারুক নিজ বাড়ির পাশে একটি ইটভাটার খালি জায়গায় বসে অপর তিনজনের সঙ্গে লুডু খেলছিলেন। এ সময় এলাকার রাসেল (২৮) এসে লুডু খেলতে চান। কিন্তু বয়সে ছোট হওয়ায় গোলাম ফারুক তাঁর সঙ্গে খেলতে রাজি হননি। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে গোলাম ফারুককে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রাসেল দ্রুত পালিয়ে যান। আশপাশের লোকজন গোলাম ফারুককে উদ্ধার করে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।