বন্দরে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর থেকে গত মঙ্গলবার রাতে তানহা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তানহার বাবা মো. শাহীন একজন কাপড় ব্যবসায়ী।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।