বন্দরে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর শাহী মসজিদ এলাকায় গত সোমবার দুপুরে সন্ত্রাসীরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দৈনিক ইনকিলাব-এর অর্থনৈতিক সম্পাদক ফজলুল বারীর বাড়িতে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ফজলুল বারীর ছেলে আশরুর বারীকে মারধর করে। সন্ত্রাসীরা বাঁশের খুঁটি বসিয়ে বাড়ি দখলের চেষ্টা করে এবং সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। স্থানীয় সাংবাদিকেরা ঘটনাটি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদকে জানান। পুলিশ সেখানে গিয়ে বাঁশ ও সাইনবোর্ড সরিয়ে ফেলে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ফজলুল বারীর ছেলে আশরুর বারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।সাংবাদিক ফজলুল বারী জানান, এর আগেও সন্ত্রাসীরা জোর করে তাঁর বাড়ি দখলের চেষ্টা চালায়। বাড়ির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।