বন্দরে সাজাপ্রাপ্ত আসামিসহ আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্র ও গতকাল শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে বন্দর উপজেলার চিতাশাল থেকে ঢাকার গেন্ডারিয়া থানার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জনিকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে কলাগাছিয়া থেকে পরোয়ানাভুক্ত আসামি গোলাপ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে থানার আরেক এএসআই সাইদুলসহ তাঁর সঙ্গীয় ফোর্স বন্দর খানবাড়ী থেকে পরোয়ানাভুক্ত আসামি পিংকু ওরফে রাজুকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশ মদনগঞ্জ থেকে পরোয়ানাভুক্ত আসামি জীবনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে বন্দর থানার এসআই ফরিদসহ তাঁর সঙ্গীয় ফোর্স ওই রাতে দক্ষিণ লক্ষণখোলা থেকে মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। একই রাতে থানার এএসআই জামালসহ তাঁর সঙ্গীয় ফোর্স এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ফজু মিয়াকে গ্রেপ্তার করে। থানার অন্য এএসআই হানিফসহ তাঁর সঙ্গীয় ফোর্স ধামগড় থেকে পরোয়ানাভুক্ত আসামি ফেরদৌসী বেগমকে (৫০) গ্রেপ্তার করে। এ ছাড়া বন্দর থানার এএসআই সাইদুলসহ তাঁর সঙ্গীয় ফোর্স গতকাল সকালে বন্দর সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি শাহীনকে (৩২) গ্রেপ্তার করে।