বন্দরে স্ত্রী হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলী সাহারদী এলাকায় স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন শুনানি শেষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ আদেশ দেন।

গৃহবধূর স্বামীর নাম মোস্তাফিজুর রহমান। গৃহবধূর নাম সুমাইয়া আক্তার ওরফে বর্ষা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুরকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকা থেকে গৃহবধূ সুমাইয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর হত্যা করেছেন মোস্তাফিজুর। এ ঘটনায় সুমাইয়ার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।