বন্দরের কনটেইনার ব্যবস্থাপনার ঠিকাদারদের এনএসআইয়ের ছাড়পত্র নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনার কাজ করা ঠিকাদারদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) ছাড়পত্র নিতে বলেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। অবৈধভাবে অস্ত্র আমদানি বন্ধে কমিটি এই সুপারিশ করেছে।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত কমিটির সদস্য সামশুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, কনটেইনার ব্যবস্থাপনার দরপত্রে যেসব মালিক অংশ নেবেন এবং ইতিমধ্যে যাঁরা দরপত্র পেয়ে কাজ করছেন, তাঁদের সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এনএসআইয়ের ছাড়পত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।সামশুল হক বলেন, বিগত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়েছিল চট্টগ্রাম বন্দরেই। কমিটি আশঙ্কা করছে, ভবিষ্যতেও এই পথে অবৈধভাবে অস্ত্র আমদানি হতে পারে।